বিয়েতে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণ

জাহাঙ্গীর হোসেন সাগর, আশুলিয়া

সারাবাংলা

ঢাকার আশুলিয়ায় মাকে বিয়েতে বাধ্য করতে শিশু ছেলেকে অপহরণ করেছে প্রতিবেশী যুবক। ঘটনার চারদিন পর কুরিগ্রাম জেলা থেকে

2022-10-06T18:45:24+00:00
2022-10-06T18:45:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়েতে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণ
জাহাঙ্গীর হোসেন সাগর, আশুলিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৩১১)
X

ঢাকার আশুলিয়ায় মাকে বিয়েতে বাধ্য করতে শিশু ছেলেকে অপহরণ করেছে প্রতিবেশী যুবক। ঘটনার চারদিন পর কুরিগ্রাম জেলা থেকে শিশুকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে কুরিগ্রাম জেলার ফুলবাড়ি থানার গৌলক মণ্ডল এলাকা থেকে শিশু উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার সাত বছরের শিশু আরাফাত রাজবাড়ীর পাংশার পাক্কা বাড়ি এলাকার মৃত মারুফ হোসেনের ছেলে। তার মায়ের নাম আছমা খাতুন, আছমা খাতুন ছেলেকে নিয়ে জামগড়ার মিয়া বাড়ি এলাকায় থাকতেন। গ্রেফতারকৃত অপহরণকারী শফিকুল ইসলাম (৩৬) কুড়িগ্রামের ফুলবাড়ি থানার গৌলক মণ্ডল এলাকার মৃত আইনুল হকের ছেলে। তিনি শিশুর আরাফাতের প্রতিবেশী।

র‌্যাব-৪ জানায়, আসামি শফিকুল ও শিশু আরাফাতের পরিবার জামগড়া এলাকায় পাশাপাশি বাসায় থাকতেন। সেই থেকে শিশুর মা আছমাসহ তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠে শফিকুলের। পরে ২ অক্টোবর আছমা পোশাক কারখানায় কর্মরত থাকার সময় তার ছেলে আরাফাতকে অপরহরণ করেন শফিকুল। অপহরণের পর শফিকুল টাকা ও শিশুটির মা আছমাকে তার সঙ্গে বিয়ে করতে বাধ্য করানোর চেষ্টা করেছিলেন। বিষয়টি নিয়ে আছমা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‌্যাব তা আমলে নিয়ে আজ সকালে কুড়িগ্রাম থেকে শিশুটিকে উদ্ধার ও আসামি শফিকুলকে গ্রেফতার করে।

র‌্যাব-৪ সিপিসি-২ এর উপ-পরিদর্শক (এস আই) মো. সাজেদুল ইসলাম সোহাগ বলেন,পাশাপাশি বাসায় থাকা শিশুটিও তেমন সন্দেহ করেনি। এছাড়া শিশুটির মা আছমা ও শফিকুলের সঙ্গে একটি সম্পর্ক ছিল বলে জানিয়েছেন আছমা। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এবং থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।


বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy