গফরগাঁওয়ে কাঁচা বাজারের ভিত্তি প্রস্তর স্থাপন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অধীনে প্রাণীসম্পদ দপ্তরের আওতায় পৌরসভার কাচাঁবাজার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

2022-10-06T21:31:45+00:00
2022-10-06T21:31:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে কাঁচা বাজারের ভিত্তি প্রস্তর স্থাপন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৯:৩১ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অধীনে প্রাণীসম্পদ দপ্তরের আওতায় পৌরসভার কাচাঁবাজার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক মন্দা মোকাবিলা করে উন্নয়নের পথে আজকের বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় গফরগাঁও পৌরসভাকে আধুনিক ও নান্দনিক পৌরসভা গঠনের লক্ষে একের পর এক উন্নয়ন হচ্ছে। পৌর শহরের রাস্তা, ড্রেনের বহু কাজ দৃশ্যমান হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy