ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে প্রাইভেট কারে আগুন, তীব্র যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৭ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলার সুহিলপুর

2022-10-07T14:38:38+00:00
2022-10-07T14:38:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে প্রাইভেট কারে আগুন, তীব্র যানজট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ২:৩৮ পিএম   (ভিজিট : ২৬১)
X

ব্রাহ্মণবাড়িয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৭ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড থেকে একটি প্রাইভেট কার জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সুহিলপুর এলাকায় আসার পর প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। তবে চালক অক্ষত আছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে গেছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy