লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ২

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক পাচারকারীকে চার হাজার নয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৬

2022-10-07T16:01:18+00:00
2022-10-07T16:01:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ২
আব্দুল ওয়াহাব, লোহাগাড়া
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৪:০১ পিএম   (ভিজিট : ৫৭৩)
X

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক পাচারকারীকে চার হাজার নয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে লোহাগাড়া থানায় কর্মরত এসআই মো. সাজিব হোসেন এর সাথে থাকা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার সাহারবিল এলাকার ২নং ওয়ার্ডের বাসীন্দা আহম্মদ হোসেন এর ছেলে মোহাম্মদ সাজ্জাত হোসেন (২৪), ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার গৌরীপুর মুক্তাগাছা এলাকার ৭নং ওয়ার্ডের কলসিন্দুর বাসীন্দা আব্দুল মান্নান এর মেয়ে প্রিয়া আক্তার সামিয়া (১৯)।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার সকালে আদালতে সোপর্দ করেন। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে যাত্রীবাহী বাসে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন মাদক প্রাচারকারী আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy