হিজলায় ইলিশ শিকারের অপরাধে ৬ জেলে আটক

রহমাতুল্লাহ (পলাশ) হিজলা

সারাবাংলা

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে শুক্রবার (৭ অক্টোবর) ভোর রাতের দিকে মেঘনা নদী থেকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য

2022-10-07T20:01:45+00:00
2022-10-07T20:01:45+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হিজলায় ইলিশ শিকারের অপরাধে ৬ জেলে আটক
রহমাতুল্লাহ (পলাশ) হিজলা
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৮:০১ পিএম   (ভিজিট : ২৯৯)
X

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে শুক্রবার (৭ অক্টোবর) ভোর রাতের দিকে মেঘনা নদী থেকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৫০০০ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৬ জেলেকে আটক করেন মৎস্য অফিসার, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে।

বিষয়টি নিশ্চিত করেন হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে। আটককৃতরা হলেন, মো. সাইফুল মল্লিক, মো. নাজমুল শিকদার, মো. নুরুল ইসলাম তালুকদার,  মো. কাওসার মোল্লা, মো. মিরাজ, মো. ইমরান উভয়ের বাড়ি হিজলা উপজেলায়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক হাওলাদার মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১(এক) বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মো. মিরাজ ও মো. ইমরান ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকায় অভিভাকের নিকট হস্তান্তর করা হয়। এবং উদ্ধারকৃত জাল মৎস্য অফিসার এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy