কেরানীগঞ্জে তিন ব্যাবসায়ীকে অর্থদণ্ড

সোহাগ খান, কেরানীগঞ্জ

সারাবাংলা

ইলিশের প্রদান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ মজুদ ও বিক্রির অপরাধে কেরানীগঞ্জের জিনজিরা, খোলামোড়া,

2022-10-07T20:56:08+00:00
2022-10-07T20:56:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভ্রাম্যমাণ আদালত
কেরানীগঞ্জে তিন ব্যাবসায়ীকে অর্থদণ্ড
সোহাগ খান, কেরানীগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৩১০)
X

ইলিশের প্রদান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ মজুদ ও বিক্রির অপরাধে কেরানীগঞ্জের জিনজিরা, খোলামোড়া, আটিবাজার ও কলাতিয়া মাছ বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এসময় প্রায় ২৫ কেজি ইলিশ, ৮০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ও ২০০ কেজি রঙ মিশ্রিত শিং মাছ জব্দ করে। পরবর্তীতে ইলিশ মাছগুলো ইতিমখানায় বিতরণ ও শিং মাছগুলোকে নদীতে অবমুক্ত এবং জেলি মিশ্রিত চিংড়িগুলোকে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। এছাড়াও মাছ ব্যাবসায়ীদের কাছ থেকে আর কখনো নিষিদ্ধ মাছ বিক্রি করবে না মর্মে মুচলেকা নেওয়া হয় ।

শুক্রবার অভিযানের প্রথম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথকস্থানে এসব অভিযান চালানো হয়। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২৮ অক্টোবর পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, এটা মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এসময় ইলিশ ধরা যেমন অপরাধ তেমনি বিক্রি করা, সংরক্ষণ করাও শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া অভিযোগ ছিল বিভিন্ন মাছ বাজারে অসাধু ব্যবসায়ীরা জেলি মিশ্রিত চিংড়ি ও রঙ মিশিয়ে শিং মাছ বিক্রি করে। এটি নিয়মিত অভিযানের অংশ বলেও জানান তিনি। 

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষে সরকার ঘোষণা অনুযায়ি ৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy