প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

2022-10-07T21:06:57+00:00
2022-10-07T21:22:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৯:০৬ পিএম  আপডেট: ০৭.১০.২০২২ ৯:২২ পিএম  (ভিজিট : ২৪৯)
X


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার বিকাল ৪টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদর্শন করে। পরে তিনি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে সমাধিসৌধ কমপ্লেক্সে এসে পৌঁছলে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গবন্ধু ভবনে যান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে এক চা চক্রে মিলিত হন।সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়কপথে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতি নদীর ওপর নির্মিত মধুমতি সেতু পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

রাষ্ট্রপতি মধুমতি সেতু পরিদর্শন শেষে মাদারীপুর জেলার শিবচরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছে প্রয়াত রাজনীতিবিদ ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও তার নামে প্রতিষ্ঠিত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ পরিদর্শন করে রাতে রাষ্ট্রপতির শিবচর থেকে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

এর আগে দুপুর পৌনে ২টার সময় রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে এক দিনের ব্যক্তিগত সফরে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। এই প্রথমবারের মতো মাওয়া দিয়ে তিনি পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়া আসেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy