ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

প্রায় তিন মাস আগে পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম

2022-10-08T13:36:28+00:00
2022-10-08T13:36:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১:৩৬ পিএম   (ভিজিট : ২৫৫)
X

প্রায় তিন মাস আগে পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি যিশু চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা রাজাপুর লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক বাঘাইছড়ি থানাধীন করেঙ্গাতলী গ্রামের সমীর চৌধুরীর ছেলে।

শনিবার (৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, ২১ বছর বয়সী এইসএসসি পাস ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক তরুণীকে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে গত ১৫ জুলাই বিপ্লব বড়ুয়া নামের এক যুবক ঘর থেকে ডেকে নিয়ে যায়। পর দিন রাতে বিপ্লব ও যিশুসহ কয়েকজন দুষ্কৃতিকারী বাঘাইছড়ির বড়ুয়াপাড়ার একটি বসতঘরে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। আসামিরা সবাই পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। মামলার পর আসামিরা গা ঢাকা দিয়ে চট্টগ্রাম শহরে আত্মগোপন করেন।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে আসামি যিশু চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy