পাচারকালে মহাবিপন্ন প্রজাতির উল্লুকসহ আটক ২

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারকালে মহাবিপন্ন প্রজাতির একটি উল্লুকসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টার

2022-10-08T16:28:31+00:00
2022-10-08T16:28:31+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাচারকালে মহাবিপন্ন প্রজাতির উল্লুকসহ আটক ২
আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪:২৮ পিএম   (ভিজিট : ৫৩৫)
X

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারকালে মহাবিপন্ন প্রজাতির একটি উল্লুকসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় যাত্রীবাহি একটি বাসে অভিযান চালিয়ে উল্লুকটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা দেবিদ্বার ফতেয়াবাদ এলাকার জলিলের ছেলে মুবিন (৩০) এবং একই জেলার দাউদকান্দি পেন্নাই এলাকার মজিদের ছেলে মো. মাজহারুল (৩৫)। তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি মো. আতিকুর রহমান, এস আই মো. সাজিব হোসেন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন ও সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার। 

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ বলেন, উদ্ধারকৃত প্রাণীটির নাম গিবন উল্লুক। এটা মূলত গাছের মগ ডালে থাকে, ওইখানে ঘুরাফেরা, খাবার আহার বাসস্থান সবকিছুই করে থাকে। প্রাণীটি খুবই বিপন্ন প্রজাতির, বাংলাদেশের মুষ্টিময় কয়েকটি বনাঞ্চলে গিবন উল্লুক দেখতে পাওয়া যায়, সবখানে এগুলো পাওয়া যায়না। এরা ফলমূল ও পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। প্রাণীটি ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরিক্ষা শেষে এদের বসবাস যেখানে ওই বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

থানার ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে করে দুই যুবক মহাবিপন্ন প্রজাতির একটি উল্লুক নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় গাড়িটি থামিয়ে উল্লুকসহ ওই দুইজনকে আটক করতে সক্ষম হই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, আটককৃত ব্যক্তিরা স্বীকার করেন, তারা বিক্রয়ের উদ্দেশ্যে বিরল প্রজাতির এই উল্লুকটি নিয়ে যাচ্ছিলেন। বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী এভাবে বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত ব্যক্তিগণ ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান, অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy