গাইবান্ধায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।রোববার

2022-10-09T15:10:28+00:00
2022-10-09T15:10:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৩:১০ পিএম   (ভিজিট : ২১৯)
X

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
 
রোববার (৯ অক্টোবর) ভোরে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণকাঠুর (নাড্ডার মোড়) নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ওই অফিসের তালা ভাঙা অবস্থায় দেখা যায়। পরে অফিসের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। এছাড়াও বেশ কিছু নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনা ভোররাতের দিকে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাদশা বলেন, কে বা কারা রাতের অন্ধকারে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।  নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দলের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ওই অফিস পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তবে দুপুর পর্যন্তও এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy