রাঙ্গাবালীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জশনে জুলুসে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকালে রাঙ্গাবালী জাহাগিরিয়া

2022-10-09T16:25:13+00:00
2022-10-09T16:25:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৪:২৫ পিএম   (ভিজিট : ৩৫০)
X

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জশনে জুলুসে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকালে রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দাওয়াতে সুফি বাংলাদেশের সহযোগিতায়  এ আয়োজন করা হয়।

এতে চট্টগ্রাম জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের স্থানীয়  অনুসারীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

সকাল ৯টায় উপজেলার পশুরবুনিয়া শাহসুফি মমতাজিয়া খানকা শরীফ থেকে জশনে জুলুসে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। ধর্মীয় স্লোগানযুক্ত পতাকা হাতে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে খালগোড়া বাজারে অবস্থিত রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে গিয়ে বেলা ১১টায় এ র‌্যালি শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন শুভ এবং সঞ্চালনা করেন  মাওলানা আনোয়ার হোসেন শাহিন। এ সভায় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, মাহাথির মোহাম্মদ রেশাদ, মাওলানা মশিউর রহমান লিটন, রফিকুল ইসলাম, আবুল হোসেন, আবিদুর রহমান সোহাগ, মশিউর রহমান সোহাগ, আব্দুর রহিম ও  হাফেজ মোহাম্মদ রাসেল প্রমুখ।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy