ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরে ৪৪ হাজার পিস ইয়াবাসহ মহিউদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

2022-10-09T16:32:03+00:00
2022-10-09T16:32:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৪:৩২ পিএম   (ভিজিট : ৬৫১)
X

কক্সবাজার শহরে ৪৪ হাজার পিস ইয়াবাসহ মহিউদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷ শনিবার রাত  সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাজার ঘাটা নাপিতা পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মহিউদ্দিন (৪৫) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে৷ রবিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম৷

ওসি ডিবি সাইফুল আলম জানান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম'র নির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম নিয়ে আমি আটককৃত আসামি মহিউদ্দিন এর বর্তমান ঠিকানাস্থ নাপিতা পুকুর এলাকার বসত ঘরে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়৷ যার আনুমানিক মূল্যে ১ কোটি ৩২ লাখ টাকা৷

এসময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করা হয়৷ ওসি সাইফুল আলম জানান, আটককৃত মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও মূলত এর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আটক আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পর্যটন নগরী কক্সবাজারে মাদক মুক্ত করতে আগামীতেও ডিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির এ কর্মকর্তা৷

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy