প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৫:৩৯ পিএম (ভিজিট : ৪২৪)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ বিল্লাল হোসেন পুলিশ সুপার পদে পদন্নোতি পাওয়ায় শ্যামগ্রাম ইউনিয়ন যুবসমাজের পক্ষ থেকে শুক্রবার বিকেলে শ্যামগ্রাম বাজারে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকের সার্বিক তত্বাবধানে এসময় সভায় উপস্থিত ছিলেন মো.নূরে আলম রানা, আব্দুল লতিফ, ডা. ইকবাল হোসেন, মহসিন শাহীন, মো.কামাল সরকার, হান্নান সরকার, মো.জিয়া আলম, মো. শাকিলুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নসু মিয়া, মো. মিজানুর রহমান, মো. কামাল উদ্দিন শিরু, সাইফুল ইসলাম পল্টু, শাহজাহান ছিদ্দিক, এস.এম জালাল, মো. মনির মিয়া, শফিকুল ইসলাম শফিক, নিজাম উদ্দিন জুয়েল, শিপন আহমেদ, আল আমিন ফকির ডালিম, মো. জিয়াউর রহমান, মো. আলী আকবর, আব্দুল হাকিম প্রমুখ।
উল্লেখ্য, মোহাম্মদ বিল্লাল হোসেন ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করে দেশের বিভিন্ন জেলায় এবং পুলিশের বিভিন্ন ইউনিটে বেশ সুনামের সাথে চাকুরী করে আসছেন।
বাবু/জাহিদ