সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায়, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঝিনাইদহে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত ও সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেপ্তার

2022-10-09T19:13:36+00:00
2022-10-09T19:13:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায়, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৭:১৩ পিএম   (ভিজিট : ২৩৮)
X

ঝিনাইদহে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত ও সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) সদর উপজেলার কোরাপাড়া এলাকা থেকে নয়ন মিয়া ও সম্রাট জোয়ার্দ্দার নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই মামলার অন্যতম আসামি। তারা ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী এবং জেলা ছাত্রলীগের সদস্য।

ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসানসহ ২ জনকে কুপিয়ে যখম করে তার প্রতিপক্ষরা। হামলাকারীদের কাছ থেকে বাঁচতে মোটরসাইকেলযোগে পালানোর সময় দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়।

এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

তিনি আরও জানান, বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম মাঠেই রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের ধরতে পারব। সড়ক দুর্ঘটনায় নিহতদের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy