৪৮ ঘন্টার মধ্যে ডাকাতরা ছাড়বে পাহাড়ি স্থান

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, আপনারা পুলিশকে ২৪ ঘন্টার মধ্যে ডাকাতদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আগামি ৪৮

2022-10-09T21:15:25+00:00
2022-10-09T21:33:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৮ ঘন্টার মধ্যে ডাকাতরা ছাড়বে পাহাড়ি স্থান
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৯:১৫ পিএম  আপডেট: ০৯.১০.২০২২ ৯:৩৩ পিএম  (ভিজিট : ২৮৩)
X

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, আপনারা পুলিশকে ২৪ ঘন্টার মধ্যে ডাকাতদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে দেখবেন ডাকাতরা ছাড়বে অপরাধের পাহাড়ি স্থান৷

তিনি বলেন, জনস্বার্থে এবং দেশের স্বার্থে ডাকাতদের নাম-ঠিকানা, বাড়ি ,তাদের খাবায় কারা  সংগ্রহ করে এবং কোন কোন মাধ্যমে ডাকাতরা  টাকা আদায় করে থাকে এসব তথ্যগুলো পুলিশকে জানানোর অনুরোধ করেন।

রবিবার (৯ অক্টোবর) টেকনাফ উপজেলার হ্নীলা পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) শাকিল আহমেদ এসব কথা বলেন৷

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হ্নীলা ইউনিয়ন আওয়ামী গের সভাপতি ও  হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি করে পুলিশকে সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধ করা হবে।

তবে স্থানীয় কেউ ডাকাদেরকে সহযোগিতা করবেন না। ‘ডাকাত’  সে-যেই হোক, ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী প্রদান করেন তিনি। হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু বলেন, ডাকাত আতংক থেকে বাঁচতে আমাদের হ্নীলাতে একটি পুলিশ ফাঁড়ি করতে হবে। পুলিশ ফাঁড়ি হলে হ্নীলার মানুষ  শান্তিতে থাকতে পারবে। নুরুর পুলিশ ফাড়ির দাবিটি স্থানীয় জনতার দীর্ঘ দিনের দাবি বলে জানান সমাবেশে উপস্থিত অনেকে।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) শাকিল আহমেদ বলেন, উখিয়া টেকনাফের মানুষের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব৷ আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন৷ যে কোন মূল্যে অপরাধীদের আস্তানা শেষ করা হবে৷

এসময় টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপিত নুরুল হোছাইনসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy