বিনা টিকিটে ভ্রমণের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম রেলস্টেশনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীদের জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। দিনব্যাপী

2022-10-09T23:50:15+00:00
2022-10-09T23:50:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিনা টিকিটে ভ্রমণের দায়ে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ১১:৫০ পিএম   (ভিজিট : ২৩৮)
X

বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম রেলস্টেশনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীদের জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। দিনব্যাপী অভিযানে দুই রেলস্টেশনে ২৭২ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এতে এক লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৯ অ‌ক্টোবর) দিনব্যাপী পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম রেলস্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বনলতা, ধূমকেতু, সুন্দরবন, চিত্রা, দ্রুতযান, কু‌ড়িগ্রাম পদ্মা ও লালম‌রি এক্স‌প্রেস ট্রেনের বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রী‌দের জরিমানা করা হয়। এ সময় উপ‌স্থিত ছি‌লেন পাকশী রেলওয়ে বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, আবু হেনা শাহ আলম, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের বুকিং ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন রাতে জানান, বিনা টিকিটে যেন যাত্রীরা ট্রেন ভ্রমণ না করেন সে বিষয়ে সচেতনতার পাশাপা‌শি অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy