নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৯

রহমাতুল্লাহ (পলাশ), হিজলা

সারাবাংলা

নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে সোমবার (১০ অক্টোবর) গভীর রাত

2022-10-10T15:25:50+00:00
2022-10-10T15:25:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৯
রহমাতুল্লাহ (পলাশ), হিজলা
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৮৯)
X

নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে সোমবার (১০ অক্টোবর) গভীর রাত থেকে সকাল পর্যন্ত মেঘনা ও মেঘনার শাখা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেন হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে। আটককৃতরা হলেন, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. মামুন বহদ্দার, মো. আবুল বাশার সিকদার, মো. নাসিরউদ্দিন, মো. সোলায়মান খা, মো. রাসেল মন্ডল, মো. সাইফুল খা, মো. মোশারেফ হোসেন, মো. মোবারক খন্দকার।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক হাওলাদার মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১(এক) বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য গত বছরের তুলনায় এ বছর ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন লক্ষ্যে অভিযান শুরুর প্রথম দিকেই প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে । নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ পযর্ন্ত মোট ৩৩ জন জেলে আটক হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy