অ্যাম্বুলেন্স ও সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৪:২৬ পিএম (ভিজিট : ৩০৯)

X
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার মশিপুর সরিষাকোল বাজার নামক স্থানে সোমবার (১০ অক্টোবর) সকাল ৭টায় এ্যাম্বুলেন্স এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মো. আসাদুজ্জামান (৪৫) নিহত হযেছে। এবং ২ জন আহত হয়।
আহত ২ জনকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া অভিমুখী অ্যাম্বুলেন্স ও শাহজাদপুর অভিমুখী মুরগির বাচ্চা বোঝাই সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আসাদুজ্জামান নিহত হয়েছে। নিহত আসাদুজ্জামান সিরাজগঞ্জ সদর থানার বগুতগাতি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত আসাদুজ্জামানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাবু/জাহিদ