মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি থর ফ্রেন্ড। সোমবার (১০

2022-10-10T17:10:28+00:00
2022-10-10T17:12:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৫:১০ পিএম  আপডেট: ১০.১০.২০২২ ৫:১২ পিএম  (ভিজিট : ২৪১)
X

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি থর ফ্রেন্ড। সোমবার (১০ অক্টোবর) দুপুরে পানামা পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। 

এর আগে গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। বিকেলে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
  
বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনা প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, গত ২০ দিন আগে জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে বঙ্গবন্ধু রেল সেতুর ১৬৮টি প্যাকেজের ১ হাজার ৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। খালাস শেষে এসব পণ্য নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।
  
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য বন্দরে পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে। মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে।  এছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy