কক্সবাজার সৈকতের ৪১৭ অবৈধ দোকান উচ্ছেদ

রাশেদুল ইসলাম, কক্সবাজার :

সারাবাংলা

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। হাইকোর্টের আদেশ বাস্তবায়নে

2022-10-10T17:22:32+00:00
2022-10-10T18:48:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার সৈকতের ৪১৭ অবৈধ দোকান উচ্ছেদ
রাশেদুল ইসলাম, কক্সবাজার :
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৫:২২ পিএম  আপডেট: ১০.১০.২০২২ ৬:৪৮ পিএম  (ভিজিট : ৩৪৮)
X


কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। হাইকোর্টের আদেশ বাস্তবায়নে দোকানগুলো উচ্ছেদ করা হয়। সোমবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজার সৈকতের সুগন্ধা, কলাতলী এবং লাবণি পয়েন্টের এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন– কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ অন্য ম্যাজিস্ট্রেটরা।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সৈকতে ৫ শতাধিক দোকানের মধ্যে ৪১৭টি উচ্ছেদ করা হয়েছে। অন্য দোকানগুলোর বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি আদেশ থাকায় পরবর্তী সময়ে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘যাদের দোকান উচ্ছেদ হয়েছে তাদের প্রতি সরকার খুবই আন্তরিক। তাদের পুনর্বাসনের জন্য সরকারকে জানানো হবে।’

অভিযানের সময় পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত  থেকে সহায়তা করেন।

কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয় থেকে বাৎসরিক ৮ হাজার টাকা অনুমোদন ফি নিয়ে ঝুপড়ি দোকানগুলো বসানো হয়। এসব দোকানের সংখ্যা নির্দিষ্ট হলেও কয়েক বছর ধরে গণহারে অনুমোদন দেয় জেলা প্রশাসন। ফলে সৈকতের একেবারে নিচে পর্যন্ত রাতারাতি যত্রতত্র বসেছে এসব অবৈধ ঝুপড়ি দোকান। সৈকতে লাবণি থেকে কলাতলী পর্যন্ত হাজারো ঝুপড়ি দোকান রয়েছে। এসব দোকানের কারণে সৈকতের সৌন্দর্য চরমভাবে বিনষ্ট হচ্ছে। সেই সঙ্গে পরিবেশের ক্ষতি হচ্ছে।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy