মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে পূর্বশত্রুতার জেরে জিয়ারুলসহ ৪ জনের নামে একটি মিথ্যা হত্যা মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে সংবাদ

2022-10-10T17:54:33+00:00
2022-10-10T17:54:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৭২)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে পূর্বশত্রুতার জেরে জিয়ারুলসহ ৪ জনের নামে একটি মিথ্যা হত্যা মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (১০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, চলতি বছরের ১৩ আগস্ট মাটিরাঙ্গার তবলছড়িতে হাছেন আলীকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে মরদেহ ফেলে দেন মেয়ের জামাই কামরুল ইসলাম। এ ঘটনায় প্রতিবেশী জিয়ারুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করে মামলা করেন হাছেন আলীর ছেলে মো.ইউনুছ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ের জামাই কামরুল ইসলাম গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় জিয়ারুলসহ ৫জন নিরীহ এলাকাবাসীর নামে হত্যা মামলা করেন হাছেন আলীর পরিবার।

এ ঘটনার সঠিক তদন্ত করে তাদের হয়রানি বন্ধ করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান, জিয়ারুলের স্ত্রী হালিমা বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই এলাকার ভুক্তভোগী জিয়ারুলের পরিবারের সদস্য, মাতা- মোছা. জয়নব বেগম, ভাই মো. জয়নাল আবেদীন, বড় ছেলে হেলাল খান, ছোট ছেলে ছাব্বির হোসেন ও এলাকাবাসী।

মামলার পর থেকে পরিবারের উপার্জনক্ষম জিয়ারুল পলাতক থাকায় মানবেতর জীবনযাপন করছেন দাবি করে, সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে হয়রানিমূলক মামলা থেকে জিয়ারুলকে অব্যাহতি দিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জিয়ারুলের স্ত্রী মোছা. হালিমা বেগম।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy