প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৬:১৬ পিএম (ভিজিট : ৩১৬)

X
মানুষের ধার প্রান্তে সেবা পৌছে দিতে যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সারুলিয়া বড় ভাঙ্গা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) ডেমরার সারুলিয়া বড় ভাঙ্গা এলাকায় বেলা সাড়ে ১১টার সময় যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়।
মেসার্স নদী ট্রেনিং এন্ড কো এর স্বত্বাধিকারী ও যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সারুলিয়া বড়ভাঙ্গা শাখার ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক খোকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং ডিস্ট্রিবিউশনের সেভ এন্ড হেড এ.বি.এম সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান কর্মকতা আল মাসুদ, যমুনা ব্যাংক ষ্টাফ কোয়াটার শাখার ম্যানেজার মো. জসিম উদ্দিন, ব্যাংক কর্মকতা আল আমিন প্রধান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী জহিরুল হক জহির, সেচ্ছাসেবক লীগ নেতা আরজু ভুইয়া।
এদিকে মেসার্স নদী ট্রেনিং এন্ড কো এর স্বত্বাধিকারী ও যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সারুলিয়া বড়ভাঙ্গা শাখার ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক খোকা বলেন, এই এজেন্ট ব্যাকিং শাখায় ব্যাংক একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট খোলা যাবে৷ তবে সপ্তাহে ৬ দিন এই সকল সুযোগ সুবিধা পাবেন সম্মানিত গ্রাহকরা৷ এসময় বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু/জাহিদ