প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৬:৪৮ পিএম (ভিজিট : ৩৬৫)

X
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে বিয়ার ও গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। সোমবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব।
আটককৃত ব্যক্তিরা হলেন, মো. মাহাবুব (৩৬), মো. সবুজ (২৪), মো. সাব্বির হোসেন (২৪), মো. ফরিদ (৩৮), মো. চান বাদশা (৪২) ও মো. শাকিল (২৬)।
তিনি জানান গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় ও কদমতলী থানাধীন আলম টাওয়ার এলাকা থেকে অভিযান চালিয়ে ৭২ (বাহাত্তর) ক্যান বিয়ার ও ২৪০ গ্রাম গাঁজাসহ পাঁচজন কে আটক করা হয়। এছাড়াও একইদিন ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১৩ ক্যান বিয়ারসহ একজন কে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। তারা বেশ কিছুদিন যাবৎ কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিয়ার ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
বাবু/জাহিদ