প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৮:৫২ পিএম (ভিজিট : ৭৫২)

X
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় ছাত্রলীগ নেতা রাশেদুল আলম রিফাত টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তাকে হেরে যেতে হয়েছে। এই দুনিয়ার মায়া ছেড়ে সকলের অজান্তে তাকে চলে যেতে হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রিফাত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা শাহ আলমের ছেলে। রিফাত আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু জানান গত ৬ অক্টোবর প্রয়োজনীয় কাজ করতে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রিফাত বাড়ি থেকে বের হয়। মোটরসাইকেলটি নিয়ে সে সদর উপজেলার চিনাইর এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় তার মৃত্যু হয়। রিফাতের এই অকাল মৃত্যুতে আখাউড়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাবু/জাহিদ