সীমান্তে সর্বোচ্চ সতর্ক আছে বিজিবি

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবস্থায়ে আছে বিজিবি। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে

2022-10-10T20:56:33+00:00
2022-10-10T20:56:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীমান্তে সর্বোচ্চ সতর্ক আছে বিজিবি
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৭৮)
X

মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবস্থায়ে আছে বিজিবি। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে রেজুপাড়া বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি একথা জানান। বিজিবি মহাপরিচালক নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু কোনারপাড়া, বাইশফাড়ী রেজুপাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এবং বিজিবি সৈনিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি গোলাগুলির বিষয়টি তাদের অভ্যান্তরীণ বিষয়। এরপরও বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে তাদেরকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে তারা তাতে সম্মতি দিয়েছে তবে এখনও তারিখ ঠিক হয়নি।

ব্রিফিং এ তিনি বলেন সীমান্তে মাইন বিস্ফোরণ বিষয় মিয়ানমার কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশীদেরকেও সতর্কতার সাথে চলাচল করার জন্য আহ্বান জানানো হয়েছে। ব্রিফিংয়ে তিনি জানান মিয়ানমারের সাথে বাংলাদেশের নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজ শীঘ্রই শুরু করা হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, হঠাৎ করে বোমা ও গুলি বর্ষণে সীমান্তে বসবাসকারীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ গুলি ও মর্টারের বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত। এতে নতুন করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার পর থেকে শুরু হয় গোলাগুলি। বিকট শব্দে সীমান্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকা কেঁপে উঠে।

বজ্রপাতের মতো বিকট গোলার শব্দে গভীর রাতে অনেকেরই ঘুম ভেঙ্গে যায় বলে সীমান্ত এলাকায় বসবাসরতরা জানিয়েছেন। থেমে থেমে এই প্রচণ্ড গোলাগুলির শব্দে অতিষ্ঠ স্থানীয়রা।

বাবু/জাহিদ

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy