ডোমারে মিতালী ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ঢাকা থেকে ছেড়ে আসা নিউ জলপাইগুড়িগামী আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নবী বক্স(৫২) নামে

2022-10-11T12:53:26+00:00
2022-10-11T12:54:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে মিতালী ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১২:৫৩ পিএম  আপডেট: ১১.১০.২০২২ ১২:৫৪ পিএম  (ভিজিট : ৩৭৫)
X

নীলফামারীর ডোমারে ঢাকা থেকে ছেড়ে আসা নিউ জলপাইগুড়িগামী আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নবী বক্স(৫২) নামে এক ভ্রাম্যমাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে ডোমার রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দুরে আউটার সিগন্যালের মধ্যে এ ঘটনা ঘটে।

নবী বক্স নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর পাশারীপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তার ঘরে তিন মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দিনে নবী বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং রাতে ডোমার রেলস্টেশনে ঘুমাতেন। ভোরে প্রকৃতি ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন। এ সময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা নিউ জলপাইগুড়িগামী মিতালী এক্সপ্রেস ট্রেন চলে আসলে কোন লাইন দিয়ে ট্রেনটি যাবে নবী বক্স বুঝতে পারেননি। না বুঝে ২ নং লাইনে দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই শ্রমিক।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy