প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১২:৫৬ পিএম (ভিজিট : ৩০৩)

X
নেত্রকোনার পূর্বধলায় ৫-১১ বছরের শিশুদের পেডিয়াট্রিক ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদানের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, স্যানিটারী ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান, উত্তর পূর্বধলা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফজলুল হক বাবুল, সহকারি শিক্ষক বিমল চন্দ্র দাস, অন্যান্য দে, বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ।
উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে করোনার টিকা দেওয়া করা হবে।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১২ দিন এ কর্মসূচি চলবে। স্কুলকেন্দ্রিক টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা দেওয়া হবে। এ টিকার দুটি ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনার টিকা দেওয়া হবে।
-বাবু/এ.এস