কেন্দুয়ায় শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় ৫-১১ বছরের শিশুদের পেডিয়াট্রিক ফরমুলেশন ফাইজার বায়োএনটিক কোভিড-১৯ ভ্যাকসিনেশন এর শুভ উদ্বোধন হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে

2022-10-11T15:29:02+00:00
2022-10-11T15:51:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৩:২৯ পিএম  আপডেট: ১১.১০.২০২২ ৩:৫১ পিএম  (ভিজিট : ২৩৬)
X

নেত্রকোণার কেন্দুয়ায় ৫-১১ বছরের শিশুদের পেডিয়াট্রিক ফরমুলেশন ফাইজার বায়োএনটিক কোভিড-১৯ ভ্যাকসিনেশন এর শুভ উদ্বোধন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা  মাসকা ইউনিয়নে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদানের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি ও এমওডিসি মাহফুজুর রহমান জয়সহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এবাদুর রহমান টিকা কার্যক্রম উদ্বোধনের সময় তার প্রতিক্রিয়ায় বলেন, উপজেলা মাসকা ইউনিয়নে  রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর শিশুদেরকে করোনার টিকার মাধ্যমে শিশুদের টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রম উপজেলায় সব কয়টি প্রাইমারী স্কুলের  শিশুদেরকে টিকা আওতায় আনা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে করোনার টিকা দেওয়া  হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১২ দিন এ কর্মসূচি চলবে। স্কুল কেন্দ্রিক টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটিক কমিউনিটি টিকা দেওয়া হবে। এ টিকার দুটি ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনার টিকা দেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy