সিইউজে নির্বাচন : সভাপতি তপন, সম্পাদক শামসুল

সুলাইমান মেহেদী হাসান, চট্টগ্রামঃ

সারাবাংলা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম বিজয়ী হয়েছেন।সোমবার

2022-10-11T16:25:46+00:00
2022-10-11T16:25:46+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিইউজে নির্বাচন : সভাপতি তপন, সম্পাদক শামসুল
সুলাইমান মেহেদী হাসান, চট্টগ্রামঃ
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৪:২৫ পিএম   (ভিজিট : ২৩৮)
X

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সিইউজে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২৬ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোট দেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার পর ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ পেয়েছেন ১০৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক ম. শামসুল ইসলাম ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক সবুর শুভ পেয়েছেন ১২২ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ রুবেল খান ২৩৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১৩২ ভোট।

 সহ-সভাপতি পদে অনিন্দ্য টিটো ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হুদা মিন্টু পেয়েছেন ১৭২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে সাইদুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিচ আহমেদ শাহ পেয়েছেন ১৩৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মহরম হোসাইন পেয়েছেন ১৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবল বড়ুয়া পেয়েছেন ১২৯ ভোট ও প্রিতম দাস পেয়েছেন ১১২ ভোট। 

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সরওয়ার কামাল ২২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী এসএম মিজানুর রহমান ইউসুফ পেয়েছেন ১২৯ ভোট।

সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল ২০৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রার্থী বিশু রায় চৌধুরী পেয়েছেন ১৫১ ভোট।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩০ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ সেপ্টেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এবারের নির্বাচনে ৯টি পদে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy