সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জন আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় গত রবিবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২টি মামলা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) রাতে

2022-10-11T16:47:36+00:00
2022-10-11T16:47:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জন আটক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১৯৪)
X

নাটোরের সিংড়ায় গত রবিবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২টি মামলা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) রাতে ৫ জনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, আফসার আলীর পুত্র রবিউল (৩২), গহের আলীর পুত্র আলী হাসান ঠান্ডু (৩৫), মৃত মোহাম্মাদ আলীর পুত্র জুয়েল ওরফে জুলু (৩২), মৃত রইস উদ্দিনের পুত্র হাবিল (২৭) , মৃত মহির উদ্দিনের পুত্র নাজিম উদ্দীন (৩২), সকলের বাড়ি বামিহাল দোশোপাড়া।

এদিকে আফতাব উদ্দিন নিহতের ঘটনায় তার পুত্র আ. ওহাব বাদী হয়ে ২০ জনের নামে থানায় মামলা করে। অপরদিকে রুহুল আমিন নিহতের ঘটনায় তার পুত্র শাহিন বাদী হয়ে ৪২ জনকে আসামি করে থানায় মামলা করেছে। সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy