সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর ভাসানী মিলনায়তনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী

2022-10-11T17:29:46+00:00
2022-10-11T17:29:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৫:২৯ পিএম   (ভিজিট : ২১০)
X

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর ভাসানী মিলনায়তনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রধান বক্তার বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল কায়েসের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু সাংগঠনিক তথ্য উপস্থাপন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা উপজেলার প্রতিনিধিগণ।

কর্মী সমাবেশে সকাল থেকেই বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ ও কর্মীদের দ্বারা ভাসানী মিলনায়তনের হল ও চত্বর ভরে যায় এবং মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে । আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান লেবু, সাধারণ সম্পাদক সদ্যকারামুক্ত নেতা সাইদুর রহমান বাচ্চু সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। 

প্রধান অতিথির বক্তব্যে এস .এম.জিলানী বলেন, হত্যা গুম খুন মামলা দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছে। গণতন্ত্র মুক্ত করতে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথের আন্দোলন কে বেগবান করতে হবে । খালেদা জিয়াকে মুক্ত করে আবারো দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy