রায়পুরে নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রাম থেকে জাকির হোসেন (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত

2022-10-11T17:34:47+00:00
2022-10-11T17:34:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুরে নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রাম থেকে জাকির হোসেন (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকির হোসেন সোমবার রাত ৮টার সময় বাজারের যাওয়ার নাম করে নিখোঁজ হয়।  

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টার সময় পৌর শহরের ৮নং ওয়ার্ডের মোল্লা বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জাকির একই ওয়ার্ডের বিল্লাল হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় কমিশনার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা জাকিরকে সোমবার রাত ৮টার পর থেকে খুঁজে পাচ্ছিলো না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। সকালে বাড়ীর পাশের নির্মাণাধীন বভনের সিঁড়ির নিচে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। তিনি দাবি করেন, পারিবারিক কলহের জেরে জাকির আত্মহত্যা করেছেন।

জাকিরের মৃত্যুর ঘটনায় তার পরিবারের কোন সদস্য কোন বক্তব্য দিতে রাজি হননি। রায়পুর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত জাকিরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy