কক্সবাজার সমুদ্রে প্রাণ গেল পর্যটকের

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর)

2022-10-11T18:22:57+00:00
2022-10-11T18:22:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার সমুদ্রে প্রাণ গেল পর্যটকের
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৬:২২ পিএম   (ভিজিট : ২০৪)
X

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সুমন ঢাকা বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব। তিনি বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে গত সোমবার কক্সবাজার বেড়াতে আসেন সুমন। তারা লাবণী পয়েন্টস্থ হোটেল কল্লোলের ৪১৫ নম্বর রুমে ওঠেন।

আজ দুপুরে সাগরে গোসল করতে নামেন সুমন। এ সময় স্রোতের টানে সাগরে ভেসে যান তিনি। বিষয়টি আঁচ করতে পেরে লাইফ গার্ড ও বিচকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy