নবীনগরে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫-১১ বছরের সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু

2022-10-11T19:17:03+00:00
2022-10-11T19:17:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৭:১৭ পিএম   (ভিজিট : ৪৮৬)
X

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫-১১ বছরের সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। প্রথম টিকা গ্রহণকারী ২য় শ্রেণির শিক্ষার্থী রুয়াইদা জান্নাত হিমা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারি রকিব উদ্দিন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। 

এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তামিম রায়হান, বিদ‍্যালয়ের সভাপতি প্রভাষক হুমায়ুন কবির, প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শফিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিষ্ট সৈয়দ মেশকাওয়াত হোসেন। টিকা প্রদানের দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য সহকারি রকিব উদ্দিন খান, সাইফুল ইসলাম ফরহাদ ও জুনায়েদ আহমেদ সুমন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৩ কর্মদিবসে উপজেলার সরকারি-বেসরকারি মোট ৯২ হাজার ২শ' ১৫ জন শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy