বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার

2022-10-11T19:38:51+00:00
2022-10-11T19:38:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৮৩)
X

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ -এর সপ্তাহব্যাপী কর্মসূচি। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা মিলনাতয়নে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স জেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুদের শিক্ষিত ও ভাল মানুষ হিসেবে তৈরি করতে হবে। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। শিশুর অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। এরাই আগামী দিনে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy