জেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন নয়ন মৃধা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন (১৭ অক্টোবর) বরগুনা জেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন সদস্য প্রার্থী মো.আবুল বাশার ( নয়ন)

2022-10-11T19:44:41+00:00
2022-10-11T19:44:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন নয়ন মৃধা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৪২২)
X

আসন্ন (১৭ অক্টোবর) বরগুনা জেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন সদস্য প্রার্থী মো.আবুল বাশার ( নয়ন) মৃধা । নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়ে বেড়াচ্ছেন‌‌ এ প্রার্থী। 

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত ভোটারদের সঙ্গে যোগাযোগ করে চলেছে। এরই মধ্যে ভোটারদের মাঝে সৎ ও যোগ‍্য প্রার্থী হিসেবে ব‍্যাপক সাড়া লাভ করেছে  মো.আবুল বাশার ( নয়ন) মৃধা। 

আমতলী  উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটারদের মধ্যে ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ১টি পৌরসভা ও উপজেলা পরিষদসহ মোট ভোটার সংখ্যা ১০৪টি। ভোট গ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর।

জেলা পরিষদ নির্বাচনে আমতলীতে সাধারণ আসনে সদস্য প্রার্থী মো.আবুল বাশার ( নয়ন) মৃধা বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছি। সকল সম্মানিত ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে  নির্বাচিত করবে ইনশাআল্লাহ। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy