আড়াই লাখ তাল বীজ রোপণ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঠাকুরগাঁও জেলায় আড়াই লাখ তাল বীজ রোপণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

2022-10-11T21:16:35+00:00
2022-10-11T21:16:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াই লাখ তাল বীজ রোপণ কার্যক্রম শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৯:১৬ পিএম   (ভিজিট : ২২৩)
X

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঠাকুরগাঁও জেলায় আড়াই লাখ তাল বীজ রোপণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলা সালান্দর উচ্চ বিদ্যালয়ে তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের বিকল্প নেই। বনায়নের অভাবে তীব্র খরা ও বজ্রপাত বেড়েছে। এতে করে জনজীবন হুমকির মুখে পড়ে যায়। ক্রমবর্ধমান মানুষের জীবনযাত্রার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সরকারের সবুজ বনায়নের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলায় তাল বীজ রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে এ তাল বীজ রোপণ করা হবে। সেই সাথে তাল বীজ রোপণের পরে এগুলো সংরক্ষণও করা হবে নিয়ম মেনে। 

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট ও সালান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy