লক্ষ্মীপুরে ঘুমের মধ্যে পুড়ে অঙ্গার কিশোরী

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে বসতঘরে আগুনে আনিকা আক্তার (১৭) নামে এক কিশোরী দগ্ধ হয়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছেন মা

2022-10-12T11:06:41+00:00
2022-10-12T11:08:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ঘুমের মধ্যে পুড়ে অঙ্গার কিশোরী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:০৬ এএম  আপডেট: ১২.১০.২০২২ ১১:০৮ এএম  (ভিজিট : ২০১)
X

লক্ষ্মীপুরে বসতঘরে আগুনে আনিকা আক্তার (১৭) নামে এক কিশোরী দগ্ধ হয়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছেন মা জোৎস্না বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদ (০৯)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা তার মেয়ে আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় তার স্ত্রী জোৎস্না ও ছেলে রোকন মাহমুদ।

লক্ষীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একজনের মৃত্যু ও দুইজন দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy