তিন কেন্দ্রের ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজনের ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন কেন্দ্রের ভোট

2022-10-12T11:18:11+00:00
2022-10-12T11:20:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গাইবান্ধা-৫ আসন
তিন কেন্দ্রের ভোট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:১৮ এএম  আপডেট: ১২.১০.২০২২ ১১:২০ এএম  (ভিজিট : ২৪৬)
X

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজনের ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার তিনটি কেন্দ্রে আঙুলের ছাপ নেওয়ার পর ভোটারকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রগুলো হলো- সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুলছড়ি উপজেলার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়। এদিকে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে আসেন ভোটাররা। তবে প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy