সৈয়দপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে ঢাকাগামী নৈশকোচ হানিফ এন্টারপ্রাইজের সাথে মটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোকছেদুল হক (৫০) নামে এক

2022-10-12T11:29:16+00:00
2022-10-12T11:29:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:২৯ এএম   (ভিজিট : ২১৩)
X

নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে ঢাকাগামী নৈশকোচ হানিফ এন্টারপ্রাইজের সাথে মটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোকছেদুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নৈশকোচ টি খাদে পড়ে আহত হয় ১০ জন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের কয়া মিস্ত্রিপাড়ায়। নিহত মোকছেদুল হক সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত হাজার আলীর ছেলে। তিনি সৈয়দপুরের এমবিবি নামক ইট ভাটার মালিক।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্টো-ব-১৪৯৩৩২) কোচটি সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওই স্থানে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী মোকছেদুল হক। আহত হয় কোচের ১০ যাত্রী।

আহত যাত্রীদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে ৪০ জনের মত যাত্রী ছিল। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোচের চালক বা হেলপারকে কে পাওয়া যায়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy