মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজার সদরে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

2022-10-12T13:26:45+00:00
2022-10-12T13:26:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১:২৬ পিএম   (ভিজিট : ২৩৪)
X

মৌলভীবাজার সদরে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায়।

বুধবার (১২ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, মোস্তফাপুর রোড, সদর হাসপাতালের সামনে, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, বেকারী ও ফার্মেসীসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা, বেকারী খাদ্যপণ্যের উপর ব্যবহৃত কাপড় ঝুলিয়ে রাখা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার জন্য  সংরক্ষণ করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোস্তফাপুরে অবস্থিত শামস ফুডকে ৩০ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত মৌ ফার্মেসীকে ৬ হাজার টাকা, হাসপাতালের সামনে রিটন ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারি পরিচালক মো. আল আমিন জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy