মোহনগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রেজুয়ান আলী খান আর্নিক

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

দীর্ঘ ৭ বছর পর(২০ অক্টোবর) বৃহস্পতিবার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা আওয়ামীলীগের এই

2022-10-12T16:19:40+00:00
2022-10-12T16:19:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহনগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রেজুয়ান আলী খান আর্নিক
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৪:১৯ পিএম   (ভিজিট : ৬৪৪)
X


দীর্ঘ ৭ বছর পর(২০ অক্টোবর) বৃহস্পতিবার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা আওয়ামীলীগের এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশেষ এক জরিপে একধাপ এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছাত্রলীগ নেতা বর্তমান কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় ব্যক্তি রেজুয়ান আলী খান আর্নিক।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তৃণমূলের আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক।

তিনি প্রথম উপজেলা ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করেন ছাত্র রাজনীতি। একজন সক্রিয় কর্মী হিসেবে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে রয়েছে তার আলোর জ্বলজ্বলে প্রদীপ। তিনি বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রেজুয়ান আলী খান আর্নিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে জামাত-শিবির রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হেফাজত ইসলাম ও বিএনপির তান্ডবলীলা এবং আগুন সন্ত্রাসীদের রুখে দিতে আন্দোলন সংগ্রাম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরো সুসংগঠিত ও গতিশীল করতে দুঃসময়ে একজন ত্যাগী নেতা ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রেজুয়ান আলী খান আর্নিককে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে তারা জানিয়েছেন।

এদিকে(২০ অক্টোবর) বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী রেজুয়ান আলী খান আর্নিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছেন। যারা ভূমি ও গৃহহীন,তাদের জমি সহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছেন। এই উন্নয়নের অগ্রযাত্রা ও ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে এবং সংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চা সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবেন আমি বলে আমি বিশ্বাস করি। আমি মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে উপজেলার সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy