প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৪:৪০ পিএম (ভিজিট : ২০৮)

X
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামীসহ পরোয়ানাভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর আদালতে প্রেরণ করে হরিরামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-সুলতানপুর গ্রামের বাচ্চু দেওয়ানের ছেলে নাঈমুর রহমান (৩ মাসের সাজা প্রাপ্ত), গোপীনাথপুর মজমপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. আশিক হোসেন (৬ মাসের সাজা প্রাপ্ত), করিমকান্দি গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে আজাদ হোসেন উজ্জল মিয়া, সাপাইর চাঁনপুর গ্রামের মো. করম আলীর ছেলে মো. মনির, আন্ধারমানিক গ্রামের গৌরাঙ্গ রাজবংশীর ছেলে প্রশান্ত রাজবংশী এবং গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার মল্লিকের ছেলে আতিকুল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ছয়জনের মধ্যে দুইজন সাজাপ্রাপ্ত আসামী। তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
-বাবু/এ.এস