ডোমারে পাটবীজ চাষীদের মাঝে সার ও কীটনাষক বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৫:১২ পিএম (ভিজিট : ২৭৬)

X
নীলফামারীর ডোমার উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী দুইশত জন চাষীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে বিতরণী অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর ডোমার।
এসময় পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, পাটচাষী সভাপতি উমর ফারুক, অফিস সহকারী মো. সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাটবীজ চাষীদের এ উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তাদের উৎপাদিত বীজ পাট উন্নয়ন অধিদপ্তর কিনে নিয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করবে।
-বাবু/এ.এস