প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৫:৫২ পিএম (ভিজিট : ২৩৭)

X
জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকায় উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আ'লীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।
বুধবার (১২ অক্টোবর) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি র্যালী বের হয়। এসময় ময়মনসিংহ জেলা আ'লীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, আ'লীগ নেতা নুরে আলম জিকু, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস