পায়রা নদীতে নিখোঁজের ৫ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় সাড়ে ৫ ঘন্টা পর কাওছার (১৩) নামে এক কিশোরের

2022-10-12T18:20:56+00:00
2022-10-12T18:20:56+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পায়রা নদীতে নিখোঁজের ৫ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৬:২০ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

বরগুনার আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় সাড়ে ৫ ঘন্টা পর কাওছার (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা।

বুধবার দুপুর ১ টার সময় নিহত কিশোরের বন্ধু সিহাবের সাথে আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। উদ্ধার হওয়া মরদেহ কাওছারের নাম ছাড়া আর কোন পরিচয়  জানাতে পারেনি কেউ।

জানা গেছে, আমতলী-ঢাকা নৌ রুটের এমভি শতাব্দী বাঁধন লঞ্চের কেবিন বয় সিহাবের সাথে আমতলী ঘুরতে আসেন কাওছার। মঙ্গলবার সকালে ঢাকার সদর ঘাটে সিহাবের সাথে কাওছারের  পরিচয়ের পর ওই লঞ্চে  মঙ্গলবার বিকেলে রওয়ানা হয়ে বুধবার সকালে আমতলী আসে কাওছার। বুধবার দুপুর ২টার সময় দুই বন্ধু কাওছার ও সিহাব আমতলীর পায়রা নদীতে গোসল করতে নামার পর কাওছার নিখোঁজ হন। কাওয়ার নিখোঁজের পর খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মজিবুর রহমানের নেতৃত্বে একদল ডুবুরী সন্ধ্যা ৬ টার  সময়  অনেক চেষ্টার পর কাওছারের লাশ উদ্ধার করেন।

নিখোঁজ কাওছারের বন্ধু সিহাব জানায় ঢাকায় সদর ঘাটে কাওছারের সাথে মঙ্গলবার সকালে পরিচয় হয়। পরিচয়ের পর সে আমার সাথে ঘুরতে আমতলী আসে। বুধবার দুপুরের সময় আমরা দুজন গোসল করতে পাযরা নদীতে নামি। পানিতে ডুব দেওয়ার পর কাওছার না উঠায় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা একে অনেক খোজাখুজি করেও তাকে আর পায়নি। পরিচয়ের পর তার নাম ছাড়া আমি তার আর কোন কিছু জানি না।

আমতলী থানার অফিসার ইনচার্জ এ কেম এম মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় লাশ  উদ্ধারের হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ওয়ারিশ না পাওয়া গেলে আঞ্জমানে মফিদুলের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে।
সজীব আহমেদ 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy