কর্ণফুলী ও বহির্নোঙরে দুই জাহাজ ডুবি, নিখোঁজ ১৩

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।জানা গেছে,

2022-10-12T21:26:36+00:00
2022-10-12T21:26:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কর্ণফুলী ও বহির্নোঙরে দুই জাহাজ ডুবি, নিখোঁজ ১৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৯:২৬ পিএম   (ভিজিট : ২৩৭)
X

চট্টগ্রামে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

জানা গেছে, বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ এবং মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং ভ্যাসেল ডুবে যায়। এতে এমভি সুলতান সানজার ৬ জন এবং এফভি মাগফেরাতের ৭ জন নিখোঁজ হন।

সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, এফভি মাগফেরাতকে ডকে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২নং বয়ার সঙ্গে লেগে জাহাজটি দুর্ঘটনায় পড়ে ধীর ধীরে ডুবে যায়। এতে জাহাজের ৭ জন নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- ভ্যাসেলের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন, ডক মেম্বার রহমত মিয়া নিখোঁজ হন। নিখোঁজ অন্যজনের নাম জানা যায়নি।

তাদের উদ্ধার ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ নৌপুলিশ উদ্ধার অভিযান চালালেও তাদের হদিস মেলেনি। এখন বন্দর থেকে উদ্ধারকারী জাহাজ আসছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে জাহাজটি বন্দরের উদ্ধারকারী জাহাজের মাধ্যমে টেনে তোলা হবে। ‘এফভি মাগফেরাত’ স্টিল বডির ফিশিং ভ্যাসেলটি রেনকন গ্রুপের মালিকানাধীন। এটি নিজম্ব সি-রিসোর্স ডক ইয়ার্ডের ঘাটের সঙ্গে বাঁধা ছিল।

রেনকন গ্রুপের সহকারী ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জাহাজটি ডকে তোলার সময় দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। তবে তিনি নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

উদ্ধার অভিযানে থাকা নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গেলেও স্রোতের কারণে কাজ করতে পারছে না।

অন্যদিকে বুধবার বিকেল ৩টার দিকে অন্য একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ‘এমভি সুলতান সানজা’ ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ লাইটারেজ ইউনিয়নের সচিব এস এম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জাহাজটি কোনো জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে এবং জাহাজে কী পণ্য ছিল সে বিষয়ে তথ্য দিতে পারেননি তিনি।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া অফিসার লে. মাশরার উদ্দিন নাহিয়ান বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজ ডুবির ঘটনা আছে। ঘটনাস্থলে কোস্টগার্ডের টিম রয়েছে।

বাবু/এসআর 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy