কোটালীপাড়ায় বাসচাপায় নিহত ১, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় অঙ্কন বিশ্বাস (২৩) নামে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

2022-10-12T23:38:42+00:00
2022-10-12T23:43:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় বাসচাপায় নিহত ১, আহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:৩৮ পিএম  আপডেট: ১২.১০.২০২২ ১১:৪৩ পিএম  (ভিজিট : ২২১)
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় অঙ্কন বিশ্বাস (২৩) নামে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তাড়াশী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কোটালিপাড়া উপজেলার তারাশী গ্রামের আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২), শাওন সাহাসহ পাঁচজন।

নিহত অঙ্কন বিশ্বাস একই গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী একটি যাত্রীবাহী লোকাল বাস কোটালীপাড়ার তারাশী বাসস্ট্যান্ডে অঙ্কন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। এতে অঙ্কন বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy