শ্রীমঙ্গলে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাথমিক বিদ্যালয়ে উচু-নীচু বেঞ্চ বিতরন

2022-10-13T14:04:22+00:00
2022-10-13T14:04:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ২:০৪ পিএম   (ভিজিট : ২৫৭)
X


শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাথমিক বিদ্যালয়ে উচু-নীচু বেঞ্চ বিতরন করা হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগীতায় ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বাস্তবায়নে এসব বেঞ্চ বিতরন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

জাইকা'র উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশিথ বরন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার প্রমুখ।

প্রসঙ্গত: শ্রীমঙ্গল উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০৩ সেট উচু-নীচু বেঞ্চ বিতরন করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy