প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ২:০৮ পিএম (ভিজিট : ২৮৯)

X
দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা"এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল-আমিন,তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুরইসলাম আহমেদ,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
-বাবু/এ.এস